,

এরদোয়ানের দাওয়াতে স্ত্রীকে নিয়ে ইস্তাম্বুলে মাহাথির

news-image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সাক্ষাত করেছেন। ইস্তাম্বুলে দুই নেতা সস্ত্রীক বৈঠক করেন বলে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

আনাদোলু বলছে, মুসলিম বিশ্বের প্রভাবশালী ওই দুই নেতা একসঙ্গে তুরস্কের নিজস্ব প্রযূক্তিতে তৈরি আকাশযান বয়কর পরিদর্শনে যান। এসময় তাদের সঙ্গে ছিলেন দুই দেশের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান এবং সিতি হাসমাহ মোহাম্মদ আলি।

আনাদোলু জানিয়েছে, সকালের নাস্তা করেই দুই নেতা ইস্তাম্বুলের হাদিমকো জেলায় বয়কর উৎপাদন প্রকল্প পরিদর্শনে যান। এসময় সেখানে তাদের সঙ্গে ছিলেন তুর্কি শিল্প ও প্রযূক্তি বিষয়ক মন্ত্রী মুস্তাফা ভারাঙ্ক। তবে সেখানে সংবামাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির তুরস্কের প্রতিরক্ষা শিল্পের তুর্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রিজ বা তুসাসের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। মাহাথির মোহাম্মদের জন্য আকাশযান আঙ্কা, হেলিকপ্টার আতাক এবং বিমান হুরকুসের মাধ্যমে মহরার আয়োজন করে তুর্কি কর্তৃপক্ষ।।

প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণে গত ২৪ জুলাই তুরস্ক সফরে আসেন মাহাথির মোহাম্মদ। গত ২৫ জুলাই এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, তারা তুরস্ক এবং মালয়েশিয়ার দ্বি-পাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত, ডি-৮ জোটভুক্ত এই দুই মুসলিম দেশ দীর্ঘদিনের কৌশলগত মিত্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর