সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ ঘণ্টায় ডেঙ্গু রোগীর বিল কীভাবে ১ লাখ ৮৬ হাজার, ব্যাখ্যা দিলো স্কয়ার

news-image

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। এই হাসপাতালে মাত্র ২২ ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু এই সময়ের মধ্যে হাসপাতালের বিল আসে এক লাখ ৮৪ হাজার ৪৭৪ টাকা। এত টাকা বিল আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। গতকাল রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ বিষয়ে তদন্তও শুরু করে। এরই মাঝে আজ এত টাকা বিলের বিষয়ে ব্যাখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন রোগী হাসপাতালে ভর্তির প্রথম দিনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ও ব্যবস্থাগুলো নেওয়া হয়ে থাকে। ফিরোজের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এ কারণেই আপাতদৃষ্টিতে অল্প সময়ে বিলের পরিমাণ বেশি বলে মনে হয়েছে।

এতে আরও জানানো হয়, ফিরোজ কবিরকে অচেতন ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় স্কয়ারে নিয়ে আসা হয়। তার মুখ, নাক ও প্রস্রাবের সঙ্গে রক্তপাত হচ্ছিল। সেখানে ভর্তির সময়ই তাকে চিকিৎসকরা ডেঙ্গু শক সিন্ড্রোম, সেপটিক শক, একিউট কিডনি ইনজুরির রোগী বলে শনাক্ত করে। তাকে এজন্য লাইফ সাপোর্টের সর্বোচ্চ সাপোর্ট দিতে হচ্ছিল।

এছাড়াও তার চিকিৎসার জন্য প্রয়োজনী সকল ব্যবস্থা এবং ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।ফিরোজের স্বজনেরা বিভিন্ন অজুহাতে মোট বিলের মাত্র ৫৭ হাজার টাকা পরিশোধ করেছেন বলেও দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫৪ জন ডেঙ্গু রোগী। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৭২৫ জন।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর গণমাধ্যমে এলেও সরকারি হিসাবে এখনও মৃতের সংখ্যা আটজন।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান