,

ডিসকভারি চ্যানেলের সঙ্গে অ্যাডভেঞ্চার, জঙ্গলে মোদি

news-image

দুঃসাহসী ও দুর্ধর্ষ অভিযাত্রী হিসেবে তাঁর খ্যাতি অজানা নয়। ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভিএস ওয়াইল্ড’ প্রোগ্রামের এর সঞ্চালক বেয়ার গ্রিলস জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চারের মুহূর্ত তুলে ধরেন দর্শকদের জন্য। প্রোটিন ভেবে অনায়াসে কোনও পোকার পেট থেকে নাড়িভুড়ি খেয়ে নিতে পারেন তিনি।

এবার ভারতের জঙ্গলে বেয়ার গ্রিলস। উত্তরাখণ্ডের জঙ্গলে ‘ম্যান ভিএস ওয়াইল্ড’ এর শ্যুটিং করলেন তিনি। তবে জঙ্গল অ্যাডভেঞ্চারে গ্রিলসের সঙ্গী এবাং স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১২ অগাস্ট ‘ম্যান ভিএস ওয়াইল্ড’-এর এপিসোডে উত্তরাখণ্ডের জঙ্গলে অ্যাডভেঞ্চারের খোঁজে দেখা যাবে বিয়ার গ্রিলস ও প্রধানমন্ত্রী মোদীকে। নিজের টুইটার অ্যাকাউন্টে সেই এপিসোডের ট্রেলার শেয়ার করেছেন গ্রিলস। একইসঙ্গে ১৮০টি দেশে সম্প্রচারিত হবে এই ভিডিয়ো।

জানা গেছে, উত্তরাখণ্ডের জিম করবেট জঙ্গলে গ্রিলসের সঙ্গেই বাঘ নিয়ে হওয়া তথ্যচিত্রে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, জঙ্গলের নদী পার করা থেকে ‘রিভার র‌্যাফ্টিং’ করতেও দেখা যাবে প্রধানমন্ত্রীকে। ট্রেলারে দেখা গেছে, গ্রিলস প্রধানমন্ত্রীকে বলছেন, ‘আপনি এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার কাজ, জঙ্গলে আপনাকে নিরাপদ রাখা।’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে পুলওয়ামা বিস্ফোরণের সময় শ্যুটিং চলছিল এই বিশেষ এপিসোডের। করবেট পার্কে প্রধানমন্ত্রীর শ্যুটিংয়ের সেই ছবি ভাইরালও হয়। অভিযোগ ওঠে, বিস্ফোরণের খবর পেয়েও শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন মোদি। যদিও সেই খবর খারিজ করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর