,

জয় শ্রী রাম না বলায় মুসলিম কিশোরকে বেঁধে আ’গুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক:: জয় শ্রী রাম স্লোগান দিতে রাজি না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশে ১৫ বছর বয়সী এক মুসলিম কিশোরের শ’রীরে আ’গুন ধরিয়ে দিয়েছে দেশটির কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। শুক্রবার প্রদেশের চন্দওলি জেলায় নি’র্মম এই ঘটনা ঘটে। ওই কিশোর বর্তমানে রাজ্যের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শ’রীরের প্রায় ৬০ শতাংশ পু’ড়ে গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস বলছে, ১৫ বছরের ওই কিশোর বারানসির কবির চওরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই কিশোর বলেন, আমি দুধহারি সেতুতে হাঁটছিলাম। এমন সময় চারজন ব্যক্তি আমাকে তুলে নিয়ে যান। তাদের দু’জন আমার হাত বাঁধেন এবং তৃতীয়জন আমার শ’রীরে কে’রোসিন ঢেলে দেন। পরে তারা আমার শ’রীরে আ’গুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় তাকে জয় শ্রী রাম স্লোগান দিতে জোর করা হয়।

তবে ধর্মীয় এই স্লোগান দিতে ওই কিশোরকে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। চন্দওলি জেলার পুলিশ সুপার সন্তোষ কুমার সিং বলেন, ওই কিশোর একেক জনের কাছে একেক ধরনের বক্তব্য দিয়েছে। বার্তাসংস্থা এএনআইকে তিনি বলেন, শরীরের ৪৫ শতাংশ পু’ড়ে যাওয়া অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়ায় আ’গুনে শ’রীর ঝ’লসে যাওয়ার এ ঘটনাকে সন্দেহজনক মনে হচ্ছে। মনে হচ্ছে, এটা তাকে কেউ শিখিয়ে দিয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজের ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করছে পুলিশ। তবে যে সেতু থেকে তাকে অ’পহরণ ও যেখানে আ’গুন ধরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেসব স্থানের ভিডিও ফুটেজে তাকে দেখতে পাওয়া যায়নি। চন্দওলি জেলা পুলিশের জ্যেষ্ঠ এই কর্মকর্তার দাবি, প্রত্যক্ষদর্শীরা দেখেছেন ওই কিশোর নিজের শ’রীরে আ’গুন ধরিয়ে দিয়েছে।

সম্প্রতি ভারতজুড়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর পি’টিয়ে হ’ত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমনকি জয় শ্রী রাম স্লোগান দিতে রাজি না হওয়ায় বেশ কয়েকজন মুসলিমের ওপর হা’মলা হয়েছে। গত ১৮ জুন ঝারখণ্ডের সেরাইকেলা খারসাওয়ান জেলায় তাবরিজ আনসারি নামের এক মুসলিম তরুণকে মোটরসাইকেল চোর সন্দেহে পি’টিয়ে হ’ত্যা করা হয়। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় উত্তেজিত জনতা তাবরিজ আনসারিকে জো’রপূর্বক জয় শ্রী রাম ও জয় হনুমান স্লোগান দিতে বাধ্য করে বলে অভিযোগ করা হয়েছে।

গত সপ্তাহে দেশটির ৪৯জন বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক চিঠি লেখেন। এতে তারা দেশটির চলমান ক্রমবর্ধমান গণপি’টুনি বন্ধে সরাসরি তার হস্তক্ষেপ কামনা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর