,

ছবি-ফোন নম্বর ছাড়া লগ ইন করা যাবে না ফেসবুক

news-image

ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট রুখতে এবার আরও তৎপর হলো কর্তৃপক্ষ। ইমেল নয়, ছবি ও সক্রিয় মোবাইল ফোন নম্বর দিলে তবেই খোলা যাবে ফেসবুক অ্যাকাউন্ট।ফেসবুকের তরফে জানানো হয়েছে মুলত ভুয়ো ব্যবহারকারীদের আটকাতেই এই পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

দিনরাত ফেসবুকে ঢুঁ মেরে ঘুরে আসাই নেশা হয়ে দাঁড়িয়েছে সব প্রজন্মের। শত ব্যস্ততার মধ্যেও ফেসবুক ওয়াল যেন বিনোদনের মাধ্যম। এ থেকে ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়েছে বহু ভুয়া ব্যবহারকারী। যাদের ভিড়ে আসল অ্যাকাউন্ট খুঁজে পাওয়া কঠিন।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ছবি ব্যবহার না করে কেবল ইমেল আইডি দিয়েই অ্যাকাউন্ট চালু করতেন ভুয়ো ব্যবহারকারীরা। তাদের রুখতেই এবার নয়া পদক্ষেপ নিল ফেসবুক।

জানা গেছে, আগামীতে লগ ইন করতে হলে প্রথমে একটি চালু ফোন নম্বর চাইবে ফেসবুক। এরপরই আসল ছবি দিয়ে লগ ইন করতে বলা হবে। সেই সঙ্গে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হবেন একজন ব্যবহারকারী।

এর আগেও ভুয়া অ্যাকাউন্ট রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। সুফলও মিলেছে কিন্তু তাতেও নির্মূল হয়নি সমস্যা। তবে এই পদক্ষেপ কার্যকরী হলে ভুয়‍া অ্যাকাউন্ট তৈরি ও তার ব্যবহার রোধ সম্ভব হবে বলেই মনে করছেন সবাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর