,

যে হজ করলে মুমিনের অভাব ও গোনাহ থাকবে না

news-image

হজ ও ওমরা আলোকিত জীবন লাভে মুমিন মুসলমানের অন্যতম ইবাদত। এ ইবাদত পালনে রয়েছে উপদেশ ও নির্দেশ। অভাবি ও পাপী ব্যক্তির জন্য সফলতার অন্যতম উপাদানও হজ-ওমরা। হাদিসে পাকে বিশ্বনবির ঘোষণাও এমন। অভাব ও পাপমুক্ত জীবন যাপনে বিশ্বনবির কয়েকটি হাদিস তুলে ধরা হলো-

>> হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন, ‘তোমরা হজ ও ওমরা পরস্পর (হজ সম্পাদনের পর ওমরা অথবা ওমরা সম্পাদনের পর হজ) পালন করবে। কেননা তা (হজ ও ওমরা) অভাব-অনটন ও পাপকে দূর করে দেয়, যেমন (কামারের) হাপর লোহার মরিচা দূর করে থাকে।’ (ইবনে মাজাহ)

>> হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা হজ ও ওমরা একটার পর একটা (হজের পর ওমরা অথবা ওমরার পর হজ) আদায় করবে। কেননা তা (হজ ও ওমরা) অভাব ও গোনাহ দূর করে দেয়, যেভাবে হাপর লোহা, সোনা, রূপার ময়লা দুর করে দেয়। আর মাহরূর হজের বিনিময় জান্নাত ব্যতিত আর কিছুই নয়।’ (ইবনে মাজাহ)

মুমিন মুসলমানদের জন্য রয়েছে ৩ প্রকারের হজ। উল্লেখিত ফজিলত লাভে তামাত্তু ও কিরান হজের বিকল্প নেই। আর বাকি থাকে একটি হজ। যারা ওমরা ছাড়া শুধু হজই সম্পাদন করেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে হজ ও ওমরা তথা হজে কিরান ও তামাত্তু আদায় করার মাধ্যমে অভাব ওগোনাহমুক্ত জীবন লাভের তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর