,

চোখ মেলে দেখলেন হাতের ওপর সাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসের এক হোটেলে ছিলেন মেলিন্ডা মেজর। পাশের শহর থেকে চিকিৎসক দেখানোর জন্য এই হোটেলে ওঠেন তিনি। তবে যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি তিনি হন, তা গা হিম করে দেয়।

মেমফিসের হ্যাম্পটন ইন ওয়ালনাট গ্রোভ হোটেলে ওঠেন মেলিন্ডা মেজর। গত শুক্রবার সকালে ঘুমের মধ্যে টের পান, হাতের ওপর কিছু একটা নড়াচড়া করছে। ঘুমের ঘোরে প্রথমে ভেবেছিলেন, তাঁর স্বামীর হাত হয়তো। পরক্ষণেই তাঁর মনে হলো, তিনি এখানে একা এসেছেন। স্বামী তো বাড়িতেই আছে।

চোখ মেলে মেলিন্ডা মেজর যা দেখলেন, পিলে চমকে যাওয়ার জন্য তা যথেষ্ট। তাঁর হাতে বসে আছে পাতলা সবুজ রঙের সাপ। সিএনএনকে তিনি বলেন, ‘সাপ আমি ভীষণ ভয় পাই। মাকড়সা বা এ জাতীয় ভয়ংকর প্রাণী দেখে তাও ঠিক থাকতে পারি। সাপ দেখলে কিছুতেই ঠিক থাকতে পারি না।’

সাপ দেখার পর কী কী করলেন সেটা বললেন মেলিন্ডা মেজর। তিনি দ্রুত ঘুম থেকে ওঠে ঝাড়া মেরে হাত থেকে সাপটি ফেলে দেন। সাপটি খাটের মাথায় লেগে আবার খাটে এসে পড়ে। তখন তিনি লাফ দিয়ে আরেক খাটে চলে যান এবং ছবি তোলেন। এর পরপরই সাপটি কম্বলের নিচের দিকে চলতে শুরু করে। তিনি দ্রুত হোটেলের ফ্রন্ট ডেস্কে ফোন করেন। হোটেলের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।

হোটেল কর্তৃপক্ষ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, সবকিছু ঠিক হয়ে গেছে।

পুরো বিষয়টি খুবই ভীতিকর বলে মন্তব্য করেন মেলিন্ডা মেজর। তিনি বলেন, এই হোটেলে তিনি বহুবার এসেছেন। তিনি আবারও আসবেন। ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুত সাড়া দেওয়ায় হোটেল কর্তৃপক্ষের প্রশংসা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর