,

রাসেলকে আরও পাঁচ লাখ টাকা দিল গ্রীনলাইন

news-image

নিজস্ব প্রতিবেদক : পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকার মধ্যে আরও পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রীনলাইন কর্তৃপক্ষ। সোমবার হাইকোর্টের মাধ্যমে রাসেলের হাতে চেক তুলে দেন গ্রীনলাইনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

এই চেক দিয়ে আগামী ৭ আগস্ট ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন রাসেল। এর আগে গত ১০ এপ্রিল রাসেলকে পাঁচ লাখ টাকা দেয় গ্রীনলাইন কর্তৃপক্ষ। বাকি ৪০ লাখ টাকা প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে রাসেলকে দিতে বলেছেন আদালত।

শুনানির নির্ধারিত দিন সোমবার হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই টাকা হস্তান্তর করা হয়।

এরপর আগামী ৭ সেপ্টেম্বর রাসেলকে আরও পাঁচ লাখ টাকার চেক দেয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ অক্টোবর দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। অন্যদিকে গ্রীনলাইনের পক্ষে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়।

গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথাকাটাকাটির জেরে গ্রীনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারচালক রাসেল সরকারের ওপর বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর