,

গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল ৪ জনের

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার (২৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস কাশিয়ানির ব্যাসপুর যাচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ভাটিয়াপাড়া মোড়ে দ্রুতগতিতে চলতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

আহতদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর