,

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় মেহারী ইউনিয়ন পরিষদ সদস্য শওকত হোসেন জসিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে বিপুল সংখ্যক নারী পুরুষের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিহত শওকত হোসেন জসিমের স্ত্রী শিউলী আক্তার, মেয়ে জিদনী আক্তার, অধ্যক্ষ জাফরুল হোসেন তালুকদার, আবুল খায়ের মেম্বার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, গত ৬ জুলাই স্থানীয় প্রভাবশালী জাকির হোসেন ও তার ভাই মোশারফ হোসেন মুর্শিদ পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে শওকত হোসেন জসিম মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার দীর্ঘদিন পার হলেও পুলিশ এখনো পর্যন্ত কেন প্রধান আসামীদের গ্রেফতার করছে না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

প্রসঙ্গত, গত ৬ জুলাই পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন শওকত হোসেন জসিম।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর