,

বাদশাহ সালমানের বড় ভাইয়ের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন।(ইন্নালিল্লাহে…রাজিউন)। গতকাল রোববার বিকেলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে, আজ সোমবার মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের জানাজা অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল আজিজ সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন প্রিন্স বন্দর। এ ছাড়া শাসক পরিবারটির সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন তিনি।

তার সন্তানরা দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রিন্স ফয়সাল বিন তুর্কি বিন ফয়সাল রিয়াদের গভর্নর,প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর ন্যাশনাল গার্ডের প্রধান,প্রিন্স খালিদ বিন বন্দর বাদশাহ সালমানের উপদেষ্টার পদে রয়েছেন।

তবে নিজে কখনো রাষ্ট্রীয় কোনো পদে দায়িত্ব পালন করেননি ১৯২৩ সালে জন্ম নেওয়া প্রিন্স।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর