,

টুকুর ছেলে ডেঙ্গুতে আক্রান্ত, একই হাসপাতালে শাহজাহান-গিয়াস

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। গতকাল রোববার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই হাসপাতালে ভর্তি আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ও গিয়াস কাদের চৌধুরী। রোববার রাতে ভিন্ন রোগে তাদের দুজনকেও সেখানে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গিয়াস কাদের চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটময় হওয়ায় তাকে সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে।

শায়রুল কবির আরও বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ডেঙ্গু হয়েছে কি না তা জানা যায়নি। তবে সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে সাফারাত ওয়াসিউদ্দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর