,

ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : রিপনদুই বাংলার এ প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। খুব অল্প সময়ে তার অভিনীত একাধিক সিনেমা বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক সাড়াও পেয়েছেন ভালো।

অনেকেই এই প্রিয় তারকার সঙ্গে দেখা কিংবা কথা বলতে চান। এবার সেই সুযোগ তৈরি করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।

ফারিয়া জানান, ২৯ জুলাই ঠিক রাত ৮টা থেকে যেকোনও রবি অথবা এয়ারটেল থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই যে কেউ সরাসরি কথা বলতে পারবেন তার সঙ্গে।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘রবির মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার একটা দারুণ সুযোগ পেয়ে গেছি। সোমবার রাত ৮টা থেকে রবি স্টারজোন সার্ভিসে আমি অপেক্ষায় থাকবো শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি, আপনারা রেডি তো?’

প্রসঙ্গত, টিভি অনুষ্ঠান উপস্থাপনা ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তিনি ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সিনেমাটি ২০১৫ সালের ঈদুল আজহায় মুক্তি পায়।

সর্বশেষ শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর