সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দের হারের দিনে জয় পেল ছোটরা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তামিমদের সিরিজ হারার দিন ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রোববার গ্লুস্টারশায়ারে টস হেরে ব্যাট করতে নেমে ২৪২ রানে থামে ইংল্যান্ড। জবাবে ৭ বল থাকতে ৭ উইকেটে জিতেছে আকবর আলীর দল।

যুব ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে শুরুতেই টম ক্লার্ককে হারায় ইংল্যান্ড। জ্যাক হেইন্সের সঙ্গে ৫৮ ও লুইস গোল্ডওয়ার্থির সঙ্গে ৮৫ রানের দুটি জুটিতে দলকে ২ উইকেটে ১৫১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান বেন চার্লসওয়ার্থ। ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ২৪২ রানে থামায় বাংলাদেশ।

গোল্ডসওয়ার্থিকে ফেরানোর পর ফিরতি ক্যাচ নিয়ে ৬৮ রানে চার্লসওয়ার্থকে থামান মৃত্যুঞ্জয়। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা।

রান তাড়ায় দ্রুত তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। থিতু হয়ে ফিরেন আরেক ওপেনার পারভেজ হোসেন। ৮০ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান মাহমুদুল ও হৃদয়। ৯ চার ও এক ছক্কায় মাহমুদুল ৮১ রান করে ফিরলে ভাঙে ১৩৬ রানের জুটি।

শাহাদাত হোসেনকে নিয়ে বাকিটা সহজেই সারেন হৃদয়। ৫ চারে ৭৫ রানে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

ইংল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করা বাংলাদেশ পরের ম্যাচে হারে ভারতের কাছে। দলটির বিপক্ষে আকবরদের পরের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

আগামী মঙ্গলবার এসেক্সে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:- ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৪২/৯ (চার্লসওয়ার্থ ৬৮, ক্লার্ক ৬, হেইন্স ৩৫, গোল্ডসওয়ার্থি ৩৬, এভিসন ১, হিল ৩০, বিন ৩৬, কিম্বার ১১, কালেন ১, কাদরি ১*, টেইলর ২*; তানজিম ২/৪২, শরিফুল ০/৪৪, শামিম ০/২২, মৃত্যুঞ্জয় ৪/৫২, রাকিবুল ১/৩২, হৃদয় ০/৩৯, শাহাদাত ০/৯)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ২৪৫/৩ (তানজিদ ২০, পারভেজ ৩২, মাহমুদুল ৮১, হৃদয় ৭৫*, শাহাদাত ১০*; কিম্বার ০/৪০, টেইলর ০/৪১, কালেন ১/৩১, কাদরি ১/৪২, এভিসন ০/১২, গোল্ডসওয়ার্থি ১/২৭, হিল ০/৪৪)

এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো বাংলাদেশ। রোববার প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৩৯ রানের টার্গেটে ৩২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে শ্রীলঙ্কা। ৪৪.৪ বলে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৪২ রান। লঙ্কানরা ম্যাচ জিতে ৭ উইকেটে। আগামী ৩১ তারিখ সিরিজের শেষ ম্যাচে নামবে তামিম-মুশফিকরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক