,

নোবেলের ‘সা রে গা মা পা’ সফর শেষ হলো যে গানে (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ‘সা রে গা মা পা’র এবারের আসরে শেষ পর্যন্ত তৃতীয়ই হলেন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। শুধু তা-ই না, ভারতের জি বাংলার গানবিষয়ক এই রিয়েলিটি শোতে ‌‌প্রীতমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় হয়েছেন। চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। রবিবার রাতে প্রচারিত এই গানের রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা আর জেমসের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বাংলাদেশ’ গানটি দিয়ে শেষ হয় নোবেলের ‘সা রে গা মা পা’র সফর। অনুষ্ঠানের শুরুতে তিনি আরও গেয়েছেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ ও প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ গান।

‘সা রে গা মা পা’র বিচারকদের রায়ে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল। এর আগে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চূড়ান্ত পর্বে নির্বাচিত সুমন মজুমদার, অঙ্কিতা ভট্টাচার্য, গৌরব সরকার, নোবেল, স্নিগ্ধজিৎ ভৌমিক ও প্রীতম রায়কে শুরু হয় অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করেন যীশু সেনগুপ্ত। বিচারক ছিলেন মোনালী ঠাকুর, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য। উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হওয়া এ আসরে ভারত থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল আহসান নোবেল। প্রতিযোগিতার দৌঁড়ে অন্যরা ছিটকে গেলেও চূড়ান্তপর্বে জায়গা করে নেন গোপালগঞ্জের নোবেল।

https://www.facebook.com/noblemanofficialbd/videos/377616346231327/?t=0

https://www.facebook.com/noblemanofficialbd/videos/2357216887899819/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর