,

৬ হাজার রানের মাইলফলকে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ৬০০০ রানের মাইলফলকে পৌঁছালেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শনিবার (২৮ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ রান করেই এই কীর্তিতে নাম লেখান মুশফিক। তিনি এর আগে ২১৪ ম্যাচে ও ২০০ ইনিংসে ব্যাট করে ৩৫.৮৮ গড়ে ৫৯৯২ রান করেছেন। যেখানে ৭টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩৬টি ফিফটি।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২০৩ ম্যাচে ওপেনার তামিম ইকবাল সর্বোচ্চ ৬৮৯০ রান করেছেন। আর দ্বিতীয়স্থানে থাকা সাকিব ২০৬ ম্যাচে ৬৩২৩ রান করেছেন।

এদিকে ৬ হাজারি ক্লাবে মুশফিক বিশ্ব ব্যাটসম্যানদের তালিকায় ৬১তম। ১৮ হাজার ৪২৬ রান নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর