,

তামিম বললেন, এমন বোলিংয়ে ৩০০ রানও যথেষ্ট নয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাজে ব্যাটিং আর নির্বিষ বোলিংয়ের পসরা সাজিয়ে ফের লঙ্কানদের কাছে হেরে গেছে বাংলাদেশ। এবারের হারে সিরিজও হাতছাড়া হয়ে গেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই অত্যন্ত বাজে প্রদর্শনী মিলিয়ে পাওয়া এমন লজ্জাজনক হারের জন্য দলের সবার প্রচেষ্টার অভাবকে দুষছেন তামিম ইকবাল।

প্রথম ম্যাচে ৯১ রানে আর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হার। স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ। প্রথম ম্যাচে তবু টস আর মালিঙ্গার একটা ভূমিকা ছিল। কিন্তু এই ম্যাচে পুরো স্পিনবান্ধব পিচে টস জিতেছিলেন তামিম। স্বাভাবিকভাবে তিনি ব্যাটিংটাই বেছে নিলেন। কিন্তু ফল হলো আগের মতোই। ম্যাচ শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিমের কণ্ঠে তাই রাজ্যের হতাশা।

তামিম বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ টস জিতেছিলাম। আমরা জানতাম উইকেটে স্পিন ধরবে। আমাদের ভালো শুরু দরকার ছিল। কিন্তু ৫০ রানে ৪ উইকেট হারানো কোনো কাজে লাগা সম্ভব নয়।’

তবে শুধু বাজে ব্যাটিং নয়। বোলিং নিয়েই বেশি চিন্তিত টাইগার দলপতি, ‘আমরা যেভাবে বোলিং করেছি তাতে ৩০০ রানও যথেষ্ট হতো না।’

দলের চার গুরুত্বপূর্ণ সদস্য মাশরাফি, সাকিব, সাইফউদ্দিন ও লিটনকে ছাড়াই সফরে এসেছে বাংলাদেশ। তাদের অভাব বাকিরা কিছুতেই পূরণ করতে পারছেন না। তামিম তো অধিনায়কত্ব পেয়েছেন একদম শেষ মুহূর্তে। ফলে দলের যে অভিজ্ঞতার ঘাটতি আছে তা ভালো করেই জানেন তামিম।

অভিজ্ঞতার অভাবের পাশাপাশি দলের খেলোয়াড়দের পরিশ্রমের ঘাটতিকেও বড় কারণ হিসেবে দেখছেন তামিম, ‘আমরা সুযোগ পেয়েছিলাম। যারা নেই তাদের নিয়ে তো ভেবে লাভ নেই। আমরা আসলে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত ছিলাম না। আমরা সহজ উপায় খুঁজেছি।’

আগামী বুধবার (৩১ জুলাই) বেলা ৩টায় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর