শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ঘুষ নেয়ার সময় হাতেনাতে নির্বাহী প্রকৌশলী আটক

news-image

দিনাজপুরে বাড়ি বরাদ্দের জন্য ঘুষ গ্রহণকালে ৬০ হাজার টাকাসহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাত সাড়ে ৮টায় গোপনে অভিযান চালিয়ে বাড়ি বরাদ্দের জন্য আবেদনকারীর কাছ থেকে নগদ ঘুষ গ্রহণকালে নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে। দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামের এক নারীকে বরাদ্দ দিতে নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে যে অনুমোদনের দেড় বছর অতিক্রান্ত হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।

আবু হেনা জানান, ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলেও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ বরাদ্দ প্রদানের জন্য দেড় লাখ টাকা দাবি করেন।

‘অভিযোগকারী দুদকের শরণাপন্ন হলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা একটি এনফোর্সমেন্ট টিম গঠন করেন। ওই টিম রোববার সন্ধ্যা থেকেই গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনে গোপনে অভিযান চালায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এক সময় আবেদনকারীর কাছ থেকে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণ করছিলেন নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইন।’

তিনি বলেন, এ সময় দুদকের সদস্যরা গিয়ে নিজ কার্যালয়ে হাতেনাতে তাকে আটক করেন। এ ব্যাপারে একটি এজাহার দায়ের করা হয়েছে। আটককৃতকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ