,

খোলা আকাশের নিচে বানভাসিদের রাত্রিযাপন

news-image

সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বানভাসি মানুষের রাত কাটে বাঁধের উপর খোলা আকাশের নীচে। গভীর রাতে স্বচক্ষে দেখলে মনে হবে এ যেন স্বপ্নপুরী। নিশ্চুপ চারপাশ, সবাই ঘুমিয়ে পড়েছে। পরিবারের কেউ রাত জেগে পাহারা দিচ্ছেন মাল সামান, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া বা গরু। কেউ হয়তো পরিবারের সদস্যদের নিশ্চিন্তে ঘুমনোর আশ্বাস দিয়ে জেগে আছেন। একই অবস্থা সিরাজগঞ্জ জেলার সকল বন্যাকবলিত এলাকাগুলোতে।

সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের গোনরগাতি গ্রামের যমুনার বাঁধে গভীর রাতে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘুমিয়ে পড়েছে বানভাসি মানুষ, নিস্তব্ধ হয়ে গেছে পৃথিবী, শুধু ঝিঁ ঝিঁ পোকার ডাক আর পানির কুলকুল শব্দ। সাথে ক্ষুদ্র জোনাকীর আলো। বন্যার পানি রূপালী জোছনাকেও প্লাবিত করেছে রাতের নিস্তব্ধতাকে।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনেকেই আশ্রয় কেন্দ্রে স্থান পেলেও বেশিরভাগ মানুষই পরিবারের সদস্যদের নিয়ে রাস্তার পাশে এবং বাঁধের উপর খোলা আঁকাশের নীচে বসবাস করছে। বাড়ির মালামাল, শিশু সন্তান আর গবাদি পশু নিয়ে তাদের রাত্রিযাপনের সঙ্গী কুকুর, বিড়াল।

নির্জনতার মাঝে বানভাসিরা ঘুমে বিভোর, কেউ কেউ রাত জেগে পাহারা দিচ্ছে পরিবারের ঘুমন্ত শিশু থেকে বয়স্কদের। কেউ আবার রাত্রিযাপনের জন্য বেছে নিয়েছে নৌকা। করুণ অবস্থা গৃহপালিত গরু, ছাগল, ভেড়া আর মুরগিদের। যেখানে মানুষের খাবারের সঙ্কট সেখানে এই সব গৃহপালিত পশুদের খাদ্যের অভাব খুবই স্বাভাবিক। এদের জন্য না আসে ত্রাণ, না ব্যবস্থা হয় বাসস্থান।

রাতজাগা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তাদের একসময় ছিলো জমিভরা ফসল, গোয়ালভরা ধান, গরু, এক টুকরো উঠান, সবজির বাগান। কিন্তু দুই সপ্তাহ আগে হঠাৎ বন্যার পানিতে ডুবে সব শেষ হয়ে যায়। জীবন রক্ষার্থে পরিবারসহ বাঁধে কোনরকমে আশ্রয় নিয়েছেন। পানি কমতে শুরু করলেও শুকনো খাবার, পানি আর বাসস্থানের জন্য পলিথিনের অভাবে রয়েছে। এ পর্যন্ত কোন নেতা বা সরকারি লোক কেউ দেখতেও আসেনি, সহায্য সহযোগীতাও পান নি। মেম্বার সামান্য কয়েকটি স্লিপ এনেছিলেন কিন্তু মানুষের তুলনায় তা খুবই নগণ্য। কষ্টের কথা জানাচ্ছিলেন রুখছানা বেগম, মজিবুর রহমান, সরকার মিঞা ও রুস্তম।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান