,

মহৎ কাজ করতে গিয়ে ছে’লেধরার তকমা!

news-image

দিনে দিনে বাঘের বংশ প্রায় নির্বংশ হওয়ার পথে। তাই বাঘ না মেরে তাকে অভয়ারণ্যের হাতে তুলে দেওয়ার আর্জি নিয়ে গত ফেব্রুয়ারিতে বাইকে সওয়ারি হয়ে পথে নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গের রথীন্দ্রনাথ দাস ও স্ত্রী গীতাঞ্জলি।

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের সাতপুরা অভয়ারণ্যে যাওয়ার সময় পথের মাঝে এক গ্রামের গাছতলায় বিশ্রাম নিতে বসেছিলেন তারা। তাই দেখে স্থানীয় এক নাবালক তাদের ছে’লেধরা বলে সন্দেহ করে। খবর পৌঁছে যায় গ্রাম প্রধানদের কাছে। সঙ্গে সঙ্গে দম্পতিকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। মে’রে ফেলার হু’মকিও দেওয়া হয় তাদের। অনেক বোঝানোর পর সবাই বুঝতে পারেন, মহৎ উদ্দেশ্য নিয়েই পথে নেমেছেন রথীন্দ্রনাথ-গীতাঞ্জলি। এরপরেই সসম্মানে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৭ জুলাই) তারা পৌঁছন মহারাষ্ট্রের নাগপুরে। সাক্ষাৎকারে দম্পতি জানিয়েছেন, ৪০ হাজার কিলোমিটার বাইক চালিয়ে তারা পৌঁছবেন দেশের ২২টি অভয়ারণ্যে।

দেখা করবেন বন দফতর এবং বনের ধারে যারা বসতি গড়েছেন তাদের সঙ্গে। সবার কাছেই থাকবে তাদের একটাই আর্জি, বন্যপ্রাণ সংরক্ষণ করুন। হারিয়ে যেতে দেবেন না দেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগারসহ সমস্ত শ্রেণির বাঘেদের।

দাস দম্পতির ইচ্ছে, এই যাত্রা সফল হলে আগামী বছর ১২টি দেশ ঘুরবেন তারা। একই বার্তা নিয়ে। সেই যাত্রা সম্ভবত শুরু হবে ২০২০-র মার্চে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর