,

আখেরাতের ফতোয়া দিয়ে ১১ ছাত্রীকে ধ’র্ষণ করেন ‘বড় হুজুর’

news-image

ধ*র্ষণ ও যৌ*ন হয়রানি মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দারুল হুদা মহিলা মাদরাসার ‘বড় হুজুর’ ও প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান নিজের দায় স্বীকার করেছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব-১১) সিনিয়র এএসপি আলেপ উদ্দিন জানিয়েছেন, গত তিন বছরে মাদ্রাসার ১১ ছাত্রীকে ধ*র্ষণ ও যৌ*ন হয়রানি করেছেন তিনি।

গতকাল শনিবার দারুল হুদা মহিলা মাদরাসার চার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মাদরাসার বড় হুজুর ও প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব।

আজ রোববার র‌্যাব ১১’র সিনিয়র এএসপি আলেপ উদ্দিন জানান, মাদরাসার ছাত্রীদের আখেরাতের ভয় দেখিয়ে ধ*র্ষণ করতেন মোস্তাফিজুর। তিনি বলতেন, ‘হুজুরের কথা শোনা ফরজ, না শুনলে গুনাহ হবে এবং জাহান্নামে যাবে’। এছাড়া আরও বিভিন্ন ফতোয়া দিতেন মাদ্রাসার প্রধান শিক্ষক।

আলেপ আরও জানান, তিন বছর ধরে নিজের কক্ষে বিভিন্ন কৌশলে ধ*র্ষণ করেছেন মোস্তাফিজুর। এ সব ঘটনায় যে ছাত্রীরা মুখ খোলার চেষ্টা করেছে; তাদের বিভিন্ন অপবাদ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দিতেন তিনি।

শুধু আখেরাত বা জান্নাত-জাহান্নাম নয়, তাবিজ করে পাগল করা বা পরিবারের ক্ষতি করার কথা বলেও ছাত্রীদের ধ*র্ষণ করতেন মো. মোস্তাফিজুর রহমান। বিভিন্ন জাল হাদিস তৈরি করে হুজুরের সঙ্গে সম্পর্ক করা জায়েজ আছে বলেও ছাত্রীদের ধ*র্ষণ ও যৌ*ন হয়রানি করেছেন তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, একটি জাল হাদিসের মাধ্যমে অভিভাবক ও সাক্ষী ছাড়া বিয়ে হয় বলে একাধিক ছাত্রীকে ধ*র্ষণ, আরেকটি জাল হাদিসের মাধ্যমে তালাক হয়ে গেছে ফতোয়া দিয়ে মাদরাসা থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দেন মোস্তাফিজুর।

গ্রেপ্তার মোস্তাফিজুর ছয় বছর ধরে ফতুল্লায় ওই এলাকার প্রবাসী আলাউদ্দিন মিয়ার বাড়ির নিচতলা ও দোতলা ভাড়া নিয়ে তিনি মাদ্রাসাটি পরিচালনা করে আসছিলেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে জসিম মাদ্রাসারই একটি কক্ষে বসবাস করেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার কাওয়ালীকোন এলাকার মো. ওয়াজেদ আলীর ছেলে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান