,

আড়াইহাজারে মানুষের মাথার খুলিসহ গ্রেফতার ৪

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আড়াইহাজার উপজেলায় মা’থার খু’লি ও দে’হের ক’ঙ্কালসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে তাদের বি’রুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করা হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের কোতোয়ালি থানার নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (২৬), ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাউসা এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল জলিল (২৫), জামালপুরের সিহাটা বাজার বাকাইল এলাকার আনছার আলীর ছেলে সুমন মিয়া (২০) ও মৌলবীবাজারের কুলাউড়া থানার দক্ষিণ ইসলামাবাদের নাছির দর্জির ছেলে রাহেল (২০)।

এব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উপজেলার উচিৎপুরা থেকে আড়াইহাজার বাজারে যাওয়ার পথে কতিপয় লোকের গতিবিধি স’ন্দেহ হলে তাদের গতিরোধ করলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সোহেল মিয়ার হাতে থাকা একটি ব্যাগে থাকা চারটি মৃ’ত মানুষের ক’ঙ্কালের মা’থার খু’লি ও কঙ্কালের বিভিন্ন অঙ্গের ১৫০টি হাড়ি এবং আব্দুল জলিলের কাছে থাকা একটি ব্যাগে থাকা মৃ’ত মানুষের ক’ঙ্কালের ২৯৬টি হাড়সহ মোট ৪৫০টি হাড় উ’দ্ধার করা হয়।

তাদের বি’রুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রি’মান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর