,

বৃক্ষমেলায় নৌকা গাছ, দাম সোয়া লাখ টাকা

news-image

বরিশালে জমেছে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় প্রতিদিন মুখরিত থাকে মেলা প্রাঙ্গন। ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপকূলীয় অঞ্চল আয়োজিত এ বৃক্ষমেলা শুরু হয় ২৫ জুলাই। চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

মেলার বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা ফলজ, বনজ ও ফুলের নানা গাছের মধ্যে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব। ভিন্নতার সূত্র ধরেই মেলায় একটি গাছের দাম হাকা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। অবাক করার মতো দাম হলেও গাছটিকে ঘিরে ক্রেতাদের কৌতূহলের শেষ নেই। ছোট ছোট পাতার মাঝারি আকারের নৌকার মতো করে সাজানো মালফুজিয়া এটি। এ বছর আয়োজিত বৃক্ষমেলার সবচেয়ে দামি গাছটি মেসার্স নেছারাবাদ নার্সারির স্টলে শোভা পাচ্ছে।

স্টলের কর্মী জানান, মেলায় সবার দৃষ্টি মালফুজিয়া গাছটির দিকে। এ গাছটি পরিচর্যার মাধ্যমে এ রূপে আনতে আমাদের সময় লেগেছে প্রায় ৮ বছর। মেসার্স নেছারাবাদ নার্সারির স্বত্বাধিকারী মানিক হোসেন বাহাদুর বলেন, গাছটি আমার খুব শখের। এর রূপ দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রতিক নৌকার মতো করে। বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া এই মেলায় বসেছে ২৪টি স্টল। এর মধ্যে ৫টি সরকারি ও বাকি ১৯টি বেসরকারি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত চলে মেলার কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর