,

৪৩ বছর বয়সে এসে অবশেষে বিয়ের পিড়িতে সুস্মিতা!

news-image

বিনোদন ডেস্ক : ২০১৯ বলিউড তারকাদের কাছে যেন এক বিশেষ বছর। অনেক সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। বিরাট-অনুশকার পরেই দীপিকা-রণবীর এবং প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হয় গত বছরই। তবে এবছর বলিউডে কোনও কমতি থাকছে না। শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এবং তার বয়ফ্রেন্ড রোহমান শল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ২০১৯ এর নভেম্বর এবং ডিসেম্বরের তারা বিয়ে করবেন বলে জানা গেছে।

সূত্রের খবর, অভিনেত্রীর বাড়ির থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। এমনকি অনেকদিন ধরেই রোহমান এবং সুস্মিতা বিয়ের পরিকল্পনা করছেন। সম্ভবত এই বছরের নভেম্বর বা ডিসেম্বরে তারা বিয়ে করতে পারেন। তাছাড়াও রোহমানের পরিবারের তরফ থেকেও সমস্ত কিছু শুরু হয়ে গেছে। অবশ্য অনেকদিন ধরেই দুজনের বিয়ের খবর সামনে আসছিল।

শোনা গিয়েছিল, সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দেন রোহমান এবং সেই প্রস্তাবে রাজি হয়ে যান অভিনেত্রী। এমনকি সুস্মিতাকে রোহমান হীরের আংটিও উপহার দিয়েছেন। তবে এই বিষয়ে সুস্মিতা বা রোহমান কেউই মুখ খোলেননি। তাছাড়াও অভিনেত্রীর দুই কন্যার সঙ্গে রোহমানের সম্পর্ক বেশ ভালো।

রোহমানের সঙ্গে সুস্মিতার সম্পর্ক বহুদিনের। কাশ্মিরী মডেলের প্রেমে পড়েন মিস ইউনিভার্স সুস্মিতা। তবে কিছুদিন আগেই শোনা যাচ্ছিল তাদের সম্পর্ক শেষ হতে চলেছে। রোহমান-সুস্মিতার মধ্যে কোনও কিছুই ঠিক নেই। সেই গুজবে অভিনেত্রী জল ঢেলে দিলেন এবং তার সঙ্গীর জন্য পোস্ট করলেন এই লেখা। সুস্মিতা লেখেন, আমি তোমাকে ভালোবাসি! ‘তুমি রোগা হলেও… তুমিই আমার। আমি তোমাকে ভালোবাসি রোহমান শল।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর