,

পাকিস্তানের মাটিতে ৫৫ বছর পর খেলতে যাচ্ছে ভারত

news-image

স্পোর্টস ডেস্কঃ অবশেষে ভারত এবং পাকিস্তানের মধ্যে সফর বিনিময় হচ্ছে। তবে সেটা ক্রিকেটে নয়, টেনিসে। তাও এই খেলায় পাকিস্তানের মাটিতে ৫৫ বছর পর খেলতে যাচ্ছে ভারত। ৫৫ বছর পর প্রথমবার পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ টাই খেলতে যাবে ভারত। সেপ্টেম্বরে ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসিয়েনিয়া গ্রুপ-ওয়ানে ভারত-পাক টাইয়ের কথা শনিবার নিশ্চিত করে জানিয়ে দেয় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন।

এআইটিএ সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় জানান, ‘ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব। এটা দ্বি-পাক্ষিক সিরিজ নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ। সুতরাং এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না।’ ভারতীয় টেনিস দলের এই পাকিস্তান সফর দু’ দেশের ক্রীড়াক্ষেত্রে এক দিগন্ত খুলে দিতে পারে। কারণ ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ হিসেবে এই ডেভিস কাপ টাই-কে প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির চাপ সত্ত্বেও পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি মোদি সরকার। তবে গত মাসে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় পাকিস্তানি অ্যাথলেটদের ভারতে কোনও ইভেন্টে যোগদানের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না।

ডেভিস কাপের অনুমিত মিললেও অদূর ভবিষ্যতে কি বাইশ গজে ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ দেখা যাবে? গত ১২ বছরে পাকিস্তান সফরে যায়নি টিম ইন্ডিয়া। শেষবার ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলেছে ২০০৭ সালে। পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত। পাকিস্তানের মাটিতে ভারতীয় ডেভিস কাপে দল খেলার আগে ভেন্যু ও সিকিউরিটি ব্যবস্থা খতিয়ে দেখবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)।

এ ব্যাপারে এআইটিএ সচিব বলেন, ‘চলতি মাসের ২২ তারিখ ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠিয়েছিল আইটিএফ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ছাড়পত্র পাওয়ার পরই পাকিস্তান টেনিস ফেডারেশনকে সব কিছু বিস্তারিত পাঠানো হবে বলেও জানান এআইটিএ সচিব। পিটিএফ-এর তরফে আমন্ত্রণ পত্র আসার পরই খেলোয়াড়দের ভিসার জন্য আবেদন করবে এআইটিএ। ভিসা সংক্রান্ত বিষয়টি মিটতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর