,

ডেলিভারি বক্স খুলতে গিয়ে অবাক স্ত্রী

news-image

স্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন স্বামী। সারপ্রাইজে সত্যিই চমকে দিল স্ত্রীকে। জন্মদিনে এমন সারপ্রাইজ হয়তো আশা করেননি তিনি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এমিলি ম্যাকগুয়ের অনলাইন শপিং করতে খুব ভালবাসেন। প্রতি সপ্তাহেই তিনি কিছু না কিছু কেনেন অনলাইন শপিং করে। আর তাঁর বেশিরভাগ কেনাকাটার উৎস অ্যামাজন। প্রায় প্রতি সপ্তাহেই অ্যামাজন থেকে বক্স আসে তাঁর ঠিকানায়।

এমিলির জন্য তাঁর জন্মদিনের সকালেও একটি ডেলিভারি বক্স পাঠায় অ্যামাজন। তাতে লেখা ছিল, এমিলি ম্যাকগুয়ের, ১২৩৪ বার্থ ডে লেন, হ্যাপি বার্থ ডে, ২ইউ। প্রথমে এমন আজব লেখা দেখে কিছুটা অবাক হয়েছিলেন এমিলি। তবে বক্স খোলার তাড়াহুড়োয় তিনি আর সেসব পাত্তা দেননি।

বক্স খোলার সময়ই ঘটে আজব কাণ্ড! বক্স যেন ভেঙে ভেঙে হাতের আঙুলে লেগে যাচ্ছে। বক্সের সেই ভাঙা টুকরো মুখে তুলে এমিলি তাজ্জব! এ তো কেক! বক্স নয়! স্বামী তাঁর জন্য এমন একখানা সারপ্রাইজ বক্স পাঠালেন! অ্যামাজন-এর ডেলিভারি বক্সের মতো দেখতে চকোলেট কেক! এমিলি স্বামীর এমন কাণ্ড ফেসবুকে শেয়ার করলেন। সেই অদ্ভুত দর্শন কেক-এর ছবি মুহূর্তে ভাইরাল হল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর