,

সিলেটের কারা উপমহাপরিদর্শক গ্রেপ্তার, বাসায় মিলল ৮০ লাখ টাকা

news-image

সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় অভিযান চালিয়ে পার্থ গোপাল বণিকের বাসা থেকে ওই টাকা জব্দ করে দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের একটি সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে আজ সকাল ১০টা থেকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন পার্থ গোপাল বণিক। আজ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের নিয়ে অভিযানে যায় দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল। দুদকের দলটি ভূতেরগলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় বিকেলে অভিযান চালায়। এ সময় বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়।

দুদক কর্মকর্তাদের ধারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করা ওই টাকা বাসায় রেখেছিলেন পার্থ গোপাল বণিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর