,

কসবায় গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কসবায় রোববার (২৮ জুলাই) পাচারকালে অভিযান চালিয়ে উপজেলার টি.আলী বাড়ি মোড় থেকে ৯ কেজি গাজা সহ দুই নারী গাজা পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই নারীর সাথে থাকা হাতব্যাগ থেকে এই গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের আল আমিন ওরফে কালাচাঁন মিয়ার মেয়ে জোৎনা বেগম (৪৫) ও বরিশাল জেলার আগৈলঝরা উপজেলার মৃত আবদুল কাদেরের মেয়ে রুমানা আক্তার (২৮)। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছে পুলিশ।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টি.আলী বাড়ি মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় এই দুই মহিলাকে সন্দেহ হলে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাসী করে পুলিশ ।

এসময় তাদের সাথে থাকা ৩টি ব্যাগ থেকে ৩ কেজি করে ৯ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর