শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়ে যত্রতত্র ময়লা- আবর্জনা, বিষিয়ে উঠেছে পরিবেশ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাক্ষণবাড়িয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী ও নদীর তীরে ময়লা আর আবর্জনার স্তুপে পাহাড় গড়ে তোলা হয়েছে। বিশেষ করে নানা জীবানুবাহী বর্জ্য যত্রতত্র ফেলায় নদীর তীরবর্তী ভরাটসহ সাধারন মানুষের চলাফেরা ব্যাহতের পাশাপাশি ছড়িয়ে পড়ছে রোগবালাই। এতে বিষিয়ে উঠেছে পরিবেশ। বিষাক্ত আবর্জনায় নদীতে মাছের উৎপাদন কমে যাচ্ছে। বর্জ্য পরিশোধনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে পরিবেশ নষ্ট হলেও সংশ্লিষ্টরা কোন পদক্ষেপই নিচ্ছেন না। তাই হুমকির মুখে জনস্বাস্থ্য। প্রশাসন বলছে, পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দেড়শ বছরের পুরাতন ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা। লোক সংখ্যা প্রায় ৩ লক্ষ।

পৌর এলাকায় মাসে ৩শ টন কঠিন ও তরল বর্জ্য উৎপাদিত হচ্ছে। এসব বর্জ্য পরিশোধেনের ব্যবস্থা নেই প্রথম শ্রেনীর এ পৌরসভায়। স্থানীয়রা গৃহস্থালি ও বাজারের কঠিন ও তরল বর্জ্য তিতাস নদীর পাড়ে ফেলছে। কঠিন বর্জ্য ১ হাজার থেকে ১২শ তাপমাত্রায় পোড়ানোর নিয়ম রয়েছে সরকারী ভাবে। কিন্তু নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে জীবানুবাহী বর্জ্য নদীর পাড় ও মহাসড়কের পাশে যত্রতত্র ফেলায় পরিবেশ দূষন ভয়াবহ আকার ধারন করছে। বিশেষ করে তিতাস নদীর আনন্দ বাজার, বাঁশ বাজার, মেড্ডা বাজার এলাকা, কারখানা ঘাটসহ বিভিন্ন স্থানে আবর্জনা ফেলে বাগার সৃষ্টি করা হয়েছে। এসব আবর্জনা নদীতে ফেলায় নদীর পানি দুষিত হওয়ার পাশাপাশি নানা রোগ বালাই দেখা দিয়েছে। পথচারীদের মুখে কাপড় দিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির জানিয়েছেন, বর্জ্য শোধনাগারের জন্য প্রকল্প গ্রহন করা হয়েছে।

প্রকল্পের কাজ শেষ হলে এ সমস্যা থাকবে না। এছাড়াও ময়লা-আবর্জনা যাতে নদীতে না ফেলা হয় সেজন্য স্থানীয়দের সচেতন করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা বলেন, নদীর উপর যত্রতত্র ময়লা আর্জনা নিক্ষেপ করায় নানাবিধ অসুবিধার কথা জানিয়ে এই কর্মকর্তা জানান, ময়লা যাতে নদীতে ফেলা না হয় সে জন্য ব্যবস্থা নেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা (প্রশাসক ) হায়াত উদ দৌলা খান বলেন, সচেতনাতার পাশাপাশি নদীতে বর্জ্য নিক্ষেপকারীদের মোবাইল কোর্টের আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি