,

ঢাকায় এসে ডেঙ্গু আক্রান্ত, বাড়ি গিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

news-image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিগার সুলতানা কাঁঠালিয়া উপজেলার হালদারখালি গ্রামের সুলতানের হোসেনের মেয়ে এবং হালদারখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্কুল শিক্ষিকা নিগার সুলতানা ঢাকা যান। ঢাকায় গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এলাকায় আসেন তিনি। শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্কুল শিক্ষিকা নিগার সুলতানার মামাতো ভাই ব্যবসায়ী মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর