সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা ভাঙন রোধের চেষ্টা করছি-পানিসম্পদ প্রতিমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে এসে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আমরা ভাটির দেশের লোক, যখন আমাদের প্রতিবেশী দেশের পাহাড় থেকে ঢল নামে তখন আমাদের এখানে নদী পাড়ের ঘর-বাড়ি বিলীন হয়ে যায়। রোববার দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত গ্রামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হলো যে সমস্ত এলাকায় নদীভাঙন আছে সেখানে বিভিন্ন প্রকল্প নিয়ে ভাঙন রোধ করতে হবে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা ভাঙন রোধের চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আজকে বলে গেলেই কালকে থেকে কাজ শুরু হবে না। আমাদেরকে সময় দিতে হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান