,

দুটি কলা ৪৪২ টাকায় বিক্রি, জরিমানা ২৫ হাজার!

news-image

মাত্র এক জোড়া কলার দাম ৪৪২টাকা! শুনলেই চক্ষু চড়ক গাছ। তবে দুটি কলা এত বেশি দামে বিক্রি করায় জরিমানাও গুণতে হলো ২৫ হাজার টাকা।ঘটনাটি ভারতের চন্ডীগড়ের একটি পাঁচতারকা হোটেলের। সেখানে দুটো কলা খেয়ে ৪৪২ টাকা বিল দিতে গিয়ে চক্ষু ছানাবড়া হয়েছিল বলিউড অভিনেতা রাহুল বোসের।এই ঘটনায় তিনি এতটাই বিস্মিত হয়েছিল যে তিনি একটি ভিডিও পোস্ট করে সকলকে বিষয়টি অবগত করেন। হোটেল সম্পর্কে অভিযোগও করেন তিনি।

টুইটারে রাহুল বোসের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। দুটি কলার জন্য হোটেল কর্তৃপক্ষ ৪৪২ টাকার বিল দেয় অভিনেতা রাহুলকে। ৫১ বছর বয়সী অভিনেতা রাহুল বলেন, ‘এটা বিশ্বাস করার জন্য আপনাকে ভিডিওটি দেখতে হবে। কে বলেছে যে ফল আপনার অস্তিত্বের জন্য ক্ষতিকারক নয়!’এই ঘটনাটি টুইটারে মিম এবং জোকস হয়েও ব্যাপক ছড়িয়ে পড়ে। ‘রাহুল বোস মুহুর্ত’ নামে এই ঘটনাটি নিয়ে মানুষ ব্যাপক হারে তাদের প্রতিক্রিয়াও জানান।

অনলাইনে এই ভাইরাল ভিডিওর প্রতিক্রিয়া প্রকাশ্যে আসার পরে চন্ডীগড়ের আবগারি ও কর বিভাগ হোটেলটি পরিদর্শন করে এবং বিক্রয় সম্পর্কিত নথি বাজেয়াপ্ত করে। জেডব্লিউ ম্যারিয়ট নামে ওই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করে তারা।শুল্ক ছাড় থাকা সামগ্রীর উপর ট্যাক্স আদায়ের জন্য এই টাকা জরিমানা করা হয়েছে বলে শনিবার জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

তবে জেডব্লিউ ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে এখনো কোনও মন্তব্য করেনি। চণ্ডীগড়ে একটি ছবির শ্যুটিং করতেই রাহুল বোস ওই হোটেলে যান। এর পরের দিনই অমৃতসরে চলে যান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর