,

ইরান বেশি শক্তিশালী, সামরিক পরিসংখ্যান দেখে উদ্বিগ্ন ব্রিটেন

news-image

ব্রিটেনের চেয়ে সামরিক শক্তিতে বিভিন্ন ক্ষেত্রে ইরান এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি গ্রুপের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় পত্রিকা ডেইলি এক্সপ্রেস।শনিবার (২৭ জুলাই) পত্রিকাটির একটি প্রতিবেদনে দু দেশের সামরিক শক্তির তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে বিভিন্নি ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনী ব্রিটিশ বাহিনীর চেয়ে শক্তিশালী।

এতে বলা হয়, দু দেশের সামরিক শক্তির তুলনা করলে দেখা যাচ্ছে- সেনাসংখ্যা, ভূমি, নৌশক্তি ও জ্বালানি শক্তির বিচারে ব্রিটেন ইরানের চেয়ে পিছিয়ে রয়েছে।এতে আরও বলা হয়, যেসব সাধারণ মানদণ্ডের ভিত্তিতে সম্ভাব্য সামরিক শক্তি তুলনা করা হয় তার বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটেনের চেয়ে ইরান ভালো অবস্থানে আছে।সেনাসংখ্যা, কম্ব্যাট ট্যাংক, নৌ ও গোলন্দাজ সম্পদের দিক দিয়ে ইরান এগিয়ে। এছাড়া, ইরানের হাতে রয়েছে প্রায় চার কোটি জনশক্তি যারা যুদ্ধ করতে সক্ষম। এ সংখ্যা ব্রিটেনের যুদ্ধ-সক্ষম জনশক্তির চেয়ে প্রায় দ্বিগুণ।

ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেল হচ্ছে যে কোনও সামরিক অভিযানে টিকে থাকার জীবনশক্তি; সে জায়গায় ইরান ব্রিটেনের চেয়ে অনেক এগিয়ে। ব্রিটেনের প্রতিদিন যে পরিমাণ তেলের উৎপাদন তার চেয়ে ইরানের উৎপাদন পাঁচগুণ বেশি। অবশ্য, ব্রিটেনের চেয়ে বিমান শক্তিতে ইরান পিছিয়ে রয়েছে তবে এ তালিকা পূর্ণাঙ্গ নয়।ইরান ও ব্রিটেনের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা থেকে ব্রিটিশ পত্রিকা এ প্রতিবেদন প্রকাশ করেছে।

গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের একটি তেলবাহী সুপার ট্যাংকার আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। এরপর গত সপ্তাহে পারস্য উপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ধাক্কা দেওয়ার পর ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এসব ঘটনায় দু দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো