,

এবার ডেঙ্গু কেড়ে নিল ছোট্ট জারিফার প্রাণ

news-image

দুই বোন জারিফা জাহান ও ফাইজা। জারিফা জাহান ছোট, বয়স ৯ বছর। আর ফাইজা বড়, তার বয়স ১৩ বছর। বড় বোন ফাইজাকে রেখে চিরতরে বিদায় নিল জারিফা জাহান। টানা পাঁচদিন ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ডেঙ্গুর সঙ্গে যু’দ্ধ করে হার মানে জারিফা জাহান। রোববার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয়।

মৃত জারিফা জাহানের বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। তারা থাকতেন রাজধানীর আজিমপুরে। আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত জারিফা।রোববার বেলা ১১টার দিকে ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, ছোট্ট জারিফার নিথর দেহটি কাপড়ে মোড়ানো। অঝোরে কাঁদছেন তার আত্মীয়-স্বজন। হাসপাতাল থেকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

এ সময় কাঁদতে কাঁদতে জারিফার মামা সুমন বলেন, ‘জারিফাকে গত বুধবার এই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সে মা’রা যায়।’তিনি বলেন, ‘ডেঙ্গুকে সরকারের মহামারি ঘোষণা করা উচিত। ডেঙ্গু এখন আর স্বাভাবিক অবস্থায় নাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর