,

ছাত্রীকে বাঁচাতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের পানিতে ডুবে মৃত্যু এখনো নিখোজ

news-image

লিটন হোসেন লিমন,নাটোর প্রতিনিধি : নাটোরের হালতি বিলে শনিবার রাজশাহী শহরের নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে বেড়াতে এসে পাপ্পী সাহা নামে এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যায়। এ সময় নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোখলেসুর রহমান (২৯) তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবে মারা গেছে।

স্থানীয়রা জানায়, রাজশাহী শহরের নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ^বিদ্যালয়ের চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে আনন্দ করতে শনিবার দুপুরের দিকে হালতি বিলে আসে। বেড়ানোর এক পর্যায়ে পাপ্পী সাহা নামে এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যায়। । প্রচন্ড ঢেউ থাকায় ঐ ছাত্রী পানিতে তলিয়ে যায়। এসময় তার শিক্ষক মোখলেসুর রহমান (২৯) পানিতে ঝাঁপিয়ে পড়লে সঙ্গে সঙ্গে সেও ডুবে যায়। নৌকার অন্যরা ঘটনার সময় প্রথমে পড়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে পারলেও শিক্ষক মোখলেসুর রহমানকে উদ্ধার করতে পারেনি।

বিকেলে ঘটনার খবর ছড়িয়ে পড়লে নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি) ড. আব্দুল খালেক, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী ও ওসি শফিকুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পর থেকে রাজশাহী একদল ডুবুরী এসে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখার সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক মোখলেসুর রহমানের লাশের সন্ধান পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর