,

আজকের ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯১ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে সফরকারীরা। স্বাভাবিকভাবেই সমতায় ফিরতে মরিয়া তারা। এ লক্ষ্যে রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

কোনো সিরিজের প্রথমটি হারলে পরের ম্যাচে একাদশে পরিবর্তন আসাটা স্বাভাবিক। তবে এ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন আসছে না! অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন তেমন ইঙ্গিতই দিয়েছেন।

ফলে যথারীতি ওপেন করবেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তিন নম্বরে নামবেন মোহাম্মদ মিঠুন। প্রিয় পজিশন চার ও পাঁচে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সাব্বির রহমান ছয়ে নেমে ফিনিশিং টাচ দেবেন। সাতে বাকিটা সারবেন মোসাদ্দেক হোসেন। আটে থাকছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তিনি। পেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমানের সঙ্গী হচ্ছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

এদিকে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার একাদশ

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর