,

মঙ্গলবার খালেদা জিয়ার জামিন শুনানি

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর মঙ্গলবার (৩০ জুলাই) শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার খালেদার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের ডিভিশন বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ নিম্ন আদালত থেকে এ মামলার নথি আসা সাপেক্ষে জামিন শুনানি গ্রহণ করবেন বলে জানিয়েছিল। গত জুনে ওই নথি ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে হাইকোর্টে আসে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার জামিন চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে ওইদিন তার জামিন মঞ্জুর করবেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ঢাকার বিশেষ আদালত-৫ খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।

বর্তমানে অসুস্থতাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর