,

পোলিং অফিসারের উদ্যাম নাচ, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচন-২০১৯ পোলিং অফিসারের দায়িত্ব পালন করে শিরোনামে এসেছিলেন লখনউয়ের রীনা দ্বিবেদী। হলুদ শাড়ি পরে পোলিং বুথে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি। এবার একটি নতুন ভিডিও সামনে এসেছে, যাতে সেই রিনা দ্বিবেদীকে স্বপ্না চৌধুরীর গানে দুর্দান্ত নাচতে দেখা যাচ্ছে।

ইয়েলো শাড়ি’ পোলিং অফিসার হিসাবে জনপ্রিয় রিনা দ্বিবেদীর ভক্তের সংখ্যা অনেক। তার বেশ কিছু ছবি আগেই প্রকাশ্যে এসেছে। জানা গেছে, লখনউতে পূর্ত দফতরে কাজ করেন তিনি। এবার সেই রীনা ফের ভাইরাল।

এই ভিডিওতে, রীনা একটি নীল শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ পরে রয়েছেন। স্বপ্না স্বপ্নের ‘তেরি আঁখো কা বো কাজল’ গানে রীনা একেবারে জমিয়ে দিয়েছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থিত অন্যান্যরাও রীনাকে উৎসাহিত করছেন। ভিডিওটি ইউটিউবে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

রীনা দ্বিবেদী লখনউয়ের PWD বিভাগে জুনিয়র সহকারী পদে রয়েছেন। উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা তিনি৷ খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে তার। তবে বিয়ের পর স্বামীর সহযোগিতাতেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন রীনা। এরপর পূর্ত দফতরে চাকরি পান।

লোকসভা নির্বাচনের সময় ভোটের ডিউটি পড়েছিল লখনউতে। ইভিএম নিয়ে যাওয়ার সময় হলুদ শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরেছিলেন তিনি। পোলিং অফিসার সাধারণত এমন হন না, তাই তার ছবি ভাইরাল হয়েছিল নিমেষেই। তারপর থেকে একেবারেই সেলিব্রিটি বনে যান রিনা দ্বিবেদী।

নিজেকে খুব ফিট রাখেন তিনি। রীনা বলেছিলেন যে, শৈশব থেকেই নিজেকে ফিট রাখার প্রতি আগ্রহ রয়েছে তার এবং তিনি ভাল নাচতেও পছন্দ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর