,

ধলেশ্বরীতে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২

news-image

উদ্ধার অভিযানের প্রায় ২৪ ঘণ্টা পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে আকাশ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আকাশ সাভারের ব্যাংকটাউনের আবু বক্কর তালুকদারের ছেলে। রোববার বেলা ১১টায় সাভার ব্যাংকটাউন এলাকার পাগলার মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে রোববার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী।নিখোঁজ আরও দুই শিক্ষার্থী হলো- ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭)।

ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে। এছাড়া আমিনবাজারের তুরাগ নদীতেও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর