,

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন চীন ও তুরস্কের

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করছে চীন ও তুরস্ক। দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পক্ষে কথা বলেছে দেশ দুটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে এ সংকট সমাধানে মধ্যস্থতার যে প্রস্তাব দিয়েছেন তার প্রতি বিশেষ করে সমর্থন জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়রা আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে গঠনমূলক কাজ করছে তাদেরকে আমরা সমর্থন জানাই। আমরা আশা করি, এই দুই দেশ কাশ্মীর ইস্যু এবং অন্য দ্বিপক্ষীয় বিরোধগুলো আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারবে। এর মধ্য দিয়ে তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।”
এদিকে, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরসহ আঞ্চলিক বিষয়গুলো এবং আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। কাশ্মীর ইস্যুতে এরদোগান পাকিস্তানের অবস্থানের প্রতি বরাবরই সমর্থন দিয়ে আসছেন।

ভারত যখন পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলার চেষ্টা চালাচ্ছে তখন তাদের সেই উদ্যোগকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে ইমরান খানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর। এ অবস্থায় চীন ও তুরস্কের সমর্থনকে পাকিস্তানের জন্য আরেকটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর