,

দ্বিতীয় ওয়ানডে প্রেমাদাসায় সমতা ফেরার লড়াই আজ

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসায় আজ বড় স্বস্তি, লাসিথ মালিঙ্গা নেই। আগের ম্যাচেই ওয়ানডে থেকে রাজসিক বিদায় নিয়েছেন এ দুর্দান্ত পেসার। ৪৪ মাস ধরে ঘরের মাটিতে সিরিজ না জেতা শ্রীলংকা এখন ক্ষুধার্ত সিংহ। তামিম ইকবালের ব্যাট, মোস্তাফিজদের বোলিং জ্বলে না উঠলে সিরিজটি হারতে হবে। প্রেমাদাসায় আগের ৯ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এমন ‘অপয়া’ ভেন্যুতে ‘ক্যাপ্টেন’ তামিম প্রথম জয়ের অপেক্ষায়। তারকাবিচ্ছিন্ন বাংলাদেশের অগ্নিপরীক্ষা। প্রথম ওয়ানডেতে শ্রীলংকা স্কোরকার্ডে বড় স্কোর এনেছিল।

তামিম ইকবাল প্রথম ওয়ানডের ব্রেকে মনে করেছিলেন ৩১৪ রান তাড়া করা সম্ভব। মালিঙ্গা অগ্নিমূর্তি হয়ে দেখা দেন। ফলে সব প- হয়ে যায়। ৯১ রানের হার মোটেও ছোট বলার অবকাশ নেই। তামিম ম্যাচশেষে বলেছেন, ‘আমরা মনে করেছি ৩১০ তাড়া করা যায়। সেখানে ৩১৪ হয়েছে। ব্রেকে আমরা খুশি ছিলাম। আমাদের বিশ্বাস ছিল- এ রান সফলভাবে তাড়া করার ব্যাপারে।’

২০১৫ সালের নভেম্বরের পর ঘরের মাঠে সিরিজ জেতে না শ্রীলংকা। ২০১৭ সালের পর বাংলাদেশ টানা চার ওয়ানডে হারেনি (বিশ্বকাপে শেষ দুটিতে হার)। শ্রীলংকার বিদায়ী কোচ হাথুরুসিংহেকে জয় উপহার দিতে চাইবে। তামিম ইকবালের মনে হয়েছে, বাংলাদেশের বোলিংটা শুরু থেকে সেভাবে হয়নি। আরও আঁটসাঁট বল করা উচিত ছিল বলে মনে করেন তিনি। দ্বিতীয় ওয়ানডের ব্যাপারে তিনি সতর্ক।

গতকাল বাংলাদেশ দল আনুষ্ঠানিক অনুশীলন করেনি। একদিনের ব্যবধানে আরেকটি ম্যাচ। আজ চনমনে হয়েই সিরিজ বাঁচিয়ে রাখতে লড়বেন টাইগাররা। এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৩১ জুলাই এ প্রেমাদাসায় অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর