,

গফরগাঁওয়ে একাদশ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ

news-image

গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহা (১৮) নামে একাদশ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত। এতে তার মুখের একাংশ, মুখের নিচের অংশ ও ডান হাতের একাংশ ঝলসে গেছে।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার তারাটিয়া গ্রামের গফরগাঁও-হোসেনপুর সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনহা উপজেলার আনসারনগর গ্রামের সালাউদ্দিন খানের মেয়ে ও পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্রী।

দগ্ধ মিনহার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অন্য দিনের মতো বাড়ি থেকে পায়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিল। গফরগাঁও-হোসেনপুর সড়কের তারাটিয়া গ্রামের বাঘের বাড়ির কাছে এলে একটি মোটরমাইকেলে করে দুই অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার সামনে এসে তার মুখম-লে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তিনি চিৎকার করেতে করতে সড়কের পাশে ছফির উদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং অবস্থার অবনতি হলে মিনহাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দগ্ধ মিনহার পিতা সালাউদ্দিন খান জানান, পরিবারের লোকজন ও তার মেয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি পাগলা থানার ওসিকে অবহিত করা হয়েছে।

পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, ঘটনা শুনেছি; এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর