,

ঢাবি ছাত্রের মৃত্যু ডেঙ্গুতে, লাশ ক্যাম্পাসে নিতে বাধা

news-image

ঢাবি প্রতিনিধি : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিনান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন। গতকাল শনিবার তার লাশ ক্যাম্পাসে এনে জানাজা পড়তে চান শিক্ষার্থীরা। কিন্তু তাতে বাধা দেয় ঢাবি প্রশাসন। এতে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা।

অপর দিকে ক্যাম্পাসে ফিরোজের লাশ আনায় কোনো বাধা দেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রব্বানী।

ফিরোজের গায়েবানা জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তার মরদেহ ক্যাম্পাসে আনার ক্ষেত্রে প্রশাসনিক বাধা থাকায় ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গায়েবানা জানাজা পড়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তবে শিক্ষার্থীদের দাবি না মানায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রব্বানী এ ব্যাপারে বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ক্যাম্পাসে জানাজা হওয়ার বিষয়ে আমার জানা নেই। হলের প্রভোস্ট, হাউজ টিউটর ও ডাকসু প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন। যেহেতু পরিবারের লোকজন সাথেই ছিল, তারাই তার লাশ গ্রহণ করেছেন। পরিবারই তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।আমরা কাউকে তার লাশ ক্যাম্পাসে আনতে বাঁধা দেইনি।’

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফিরোজ। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মারা যান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর