,

ঢাকার বাইরে ২০ দিনে অন্তত ২৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়ও ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। গত ২০ দিনে কুষ্টিয়া, পাবনা, চাঁদপুর, রংপুর, সিলেট ও রাজশাহী—এই চারটি জেলা এবং খুলনা বিভাগ মিলিয়ে অন্তত ২৩৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগ অবশ্য ঢাকা থেকে ওই সব এলাকায় গিয়েছে।

সরকারি হিসাবে কুষ্টিয়া জেলায় গত ২০ দিনে ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোসা. নূরুন নাহার গতকাল শনিবার বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা গেছে, ৭ জুলাই থেকে গত শুক্রবার পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ২৭ জন শনাক্ত হয় গত চার দিনে।

খুলনার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল শনিবার পর্যন্ত খুলনা জেলায় ৩৮ জন রোগীকে শনাক্ত করা হয়। এই রোগীদের বেশির ভাগই ঢাকা থেকে খুলনায় এসেছে।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০ জন শনাক্ত
পাবনায় গত চার দিনে ১২ জন আক্রান্ত
খুলনায় গত চার দিনে ২৭ জন শনাক্ত

পাবনা জেনারেল হাসপাতালে গত চার দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জন রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া বিভিন্ন চিকিৎসা পরামর্শ কেন্দ্র ও বেসরকারি হাসপাতালে আরও ১৭ জন মিলিয়ে জেলায় অন্তত ২৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এদের সবাই ঢাকাফেরত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. নাজমুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে ১০ জন ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর বাইরে বেড়া উপজেলার চরাঞ্চল থেকে দুজন রোগী এসেছে।

চাঁদপুর শহর ও আশপাশের উপজেলাগুলোয় গত ২০ দিনে ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তারা চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সুলতান আহমেদ বলেন, ডেঙ্গুতে আক্রান্তদের সবাই ঢাকা থেকে এসেছে।

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আট বছরের এক শিশুকে ভর্তি করা হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত ১৩ জন এখন পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ডেঙ্গু রোগী ছিল। এর আগে আরও ১১ জন চিকিৎসা নিয়ে গেছে।
সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর