,

মালয়শিয়ার পেনাংয়ে ২২ বাংলাদেশি আটক

news-image

প্রবাস ডেস্ক।। শুক্রবার ইমিগ্রেশন বিভাগের এক অভিযানে এই আটকের ঘটনা ঘটেছে।এরা একটি বর্জ্য ব্যবস্থাপনা ফ্যাক্টরিতে চাকরি করেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, কোম্পানিটি অবৈধ জেনেই ওই বাংলাদেশিদের নিয়োগ দিয়েছিলো।

বাতু মাং এলাকায় ওই ফ্যাব্টারীটি অবস্থিত । সেখানে অবৈধ বাংলাদেশিদের লুকিয়ে কাজ করাচ্ছিলো ফ্যাক্টরিটির মালিকরা। সেখানে ২২ জন বাংলাদেশিকে পাওয়া যায়। যাদের মধ্যে ১০ জনের ডকুমেন্ট মেয়াদোত্তীর্ণ। এছাড়াও অন্যদের যে ডকুমেন্ট রয়েছে, তাতে এই ফ্যাক্টরিতে কাজ করার নিয়ম নেই। পেনাং ইমিগ্রেশনের পরিচালক মুহাম্মদ হুসনি মাহমুদ জানান, আটক হওয়াদের মধ্যে ২১ জন পুনরায় নিবন্ধনের আবেদন করেছে। তবে তাদের পুনরায় নিবন্ধনের জন্য আবেদন করার যোগ্যতা নেই।

তিনি জানান, ফ্যাক্টরির নিয়োগকর্তার এই বাংলাদেশিদের গত বছরই দেশে পাঠিয়ে দেয়ার কথা। সেটা না করে তিনি তাদের পুণরায় নিয়োগ দিয়েছেন। হুসনি জানান, ইমিগ্রেশন বিভাগ তদন্ত শুরু করেছে। ওই মালিক এবং যে বাড়িতে তাদের লুকিয়ে রাখা হয়েছে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, এই অভিবাসীদের বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে। অধিকতর তদন্তের জন্য তাদেরকে জুরু ইমিগ্রেশনের জেলে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর