,

এক রাতে উধাও আপন দুই ভাইয়ের বউ!

news-image

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপির বিল জালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের দুই পুত্রবধূ একই রাতে স্বামীদের টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছে। এখন পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ওই পুত্রবধূদের শ্বশুর আব্দুর রাজ্জাক বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

জানা যায়, কামরুল বিশ্বাস উপজেলার কুলটিয়া এলাকায় ৩ বছর আগে বিয়ে করেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। অপরদিকে ভালোবেসে নাজমুল পাশের বৃত্তিডাঙ্গা গ্রামে বিয়ে করেন। নাজমুল বেশ কয়েক বছর বিদেশ থেকে সম্প্রতি ৪ মাস আগে দেশে ফিরেছেন।

অভিযোগ ও আব্দুর রাজ্জাক বিশ্বাসের দুই ছেলের সাথে কথা বলে জানা যায়, গত ২৫ জুলাই রাতে খাওয়া-দাওয়ার পর পৃথক ঘরে ২ ছেলে তাদের স্ত্রীদের নিয়ে শুয়েছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ছেলে নাজমুল ঘুম থেকে হঠাৎ জেগে উঠে দেখেন পাশে তার স্ত্রী নেই। পরে সে তার বড় ভাই কামরুল বিশ্বাসের ঘরে গিয়ে দেখেন দরজা খোলা। ভাইয়ের ঘরে নেই তার ভাবি ও একমাত্র ভাতিজা ইয়াছিন (১৯ মাস)। এ ঘটনার পর রাতেই বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। কি কারণে তারা বাড়ি থেকে চলে গেছে এর কোন সঠিক জবাব মেলেনি।

এদিকে মাত্র কয়েকদিন আগে আশা এনজিও থেকে কিস্তিতে নেওয়া ৮০ হাজার টাকা ও ফার্মের মুরগি বিক্রির ২ লক্ষ ২০ হাজার নগদ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আপন ২ ভাইয়ের বউ বাড়ি থেকে এক সাথে উধাও হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নাজমুল বিশ্বাস জানান, মাঝেমধ্যে আমার স্ত্রী স্বপ্নার মোবাইল খোলা পাওয়া যাচ্ছে। তবে দীর্ঘ সময় ব্যস্ত থাকছে, আবার বন্ধ পাওয়া যাচ্ছে। এটা আমাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। অপরদিকে আমার শ্বশুরবাড়ির (স্বপ্না) পরিবার থেকে নানাভাবে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কোন মূল্যে তাদের বের করে আনার জন্য।

এদিকে বাড়ির একমাত্র শিশু ছেলেকে না দেখতে পেয়ে শিশু ইয়াছিনের পিতা কামরুল বিশ্বাস হতাশ হয়ে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার, ২৭ জুলাই) ওই গৃহবধূদের কোন সন্ধান মেলেনি।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি