,

মুখ দিয়ে পাতা উল্টিয়ে ৪ বছরে কোরআনে হাফেজ হলেন তারিক!

news-image

ধর্ম ডেস্ক: শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি ৩৫ বছর বয়সী তারিক আল-ওদায়ীকে। অদম্য স্পৃহায় ৪ বছরে কোরআনে হাফেজ হয়েছেন তিনি। হাত-পা নেই এর পরও মুখ দিয়ে আল-কোরআনের পাতা উল্টিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তারিক।সৌদি আরবের আসির প্রদেশের সিরাহ ওবাইদা শহরের ৩৫ বছর বয়সী এই তারিক আল-ওদায়ীর বাসায় গিয়ে তার শিক্ষক পবিত্র কোরআন তেলাওয়াত ও হেফজ প্রশিক্ষণ দিতেন।

হাত এবং পা বিহীন এই তারিক পেটে ভর করে পথ চলেন। তিনি পেশী ক্ষয়িষ্ণুতায় ভুগছেন। কঠিন রোগে ভোগেও তিনি ৩০ পারা কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন। এছাড়াও তারিক টেলিফোন এবং কম্পিউটার চালানো শিখেছেন ও সামাজিক নেটওয়ার্কেও তিনি সক্রিয় রয়েছেন। বিভিন্ন আলেমদের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখেন বলে জানা গেছে।

সৌদি আরবের আসির প্রদেশের কোরআন হেফজ সেন্টারের সহযোগিতায় নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে তিনি ৪ বছরে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
সূত্র: ইকনা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর