,

ঘর ডেঙ্গু-মুক্ত রাখবেন যেভাবে

news-image

ঘর ডেঙ্গু মুক্ত করতে হলে এডিস মশার বিস্তার রোধ করতে হবে। সাধারণত স্বচ্ছ পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পারে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলো পরিষ্কার রাখতে হবে। যেমন-

১. ঘরের মধ্যে স্যাঁতস্যাতে জায়গা থাকলে সেটা খুঁজে বের করুন। ফ্রিজ কিংবা এসি’র নিচে পানি জমলে তা নিয়মিত পরিষ্কার করুন। রান্নাঘরের বেসিন ও র‌্যাক পরিষ্কার রাখুন। ২. বালতিতে পানি জমিয়ে রাখবেন না। ঘরের আশেপাশে যাতে পরিত্যক্ত ক্যান না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।

৩. টবে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। নিয়মিত টব পরিষ্কার করুন। ঘন ঘন টব পরিষ্কার করলে মশা বংশ বিস্তার করতে পারবে না। ৪. ফুলদানির পানি প্রতিদিন পরিষ্কার করুন। ৫. মশা প্রতিষেধক ক্রিম ব্যবহার করুন শরীরে। বাড়িতে কিংবা বাইরে যাওয়ার সময় এটা ব্যবহার করতে পারেন।

৬. সাধারণত ঘরের অন্ধকারাচ্ছন্ন জায়গায় দিনের বেলা মশা লুকিয়ে থাকে। এই সব স্থানে নিয়মিত মশা নিরোধক স্প্রে ব্যবহার করুন । ৭. ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে হালকা কর্পুর ব্যবহার করতে পারেন। এর গন্ধ মশা তাড়াতে সাহায্য করবে। ৮. বাড়িতে তুলসী ও পুদিনা গাছ লাগাতে পারেন। এসব গাছ মশা তাড়াতে সাহায্য করে।

৯. ল্যাভেন্ডার তেল মশা তাড়াতে সাহায্য করে। মশা তাড়াতে ঘরে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল ব্যবহার করতে পারেন। চাইলে শরীরেও লাগাতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর