,

বাহরাইনে দুই শিয়া তরুণসহ তিনজনের ফাঁ’সি কার্যকর

news-image

মসজিদের এক ইমাম ও এক পুলিশ কর্মকর্তাকে হ’ত্যায় অভিযুক্ত তিনজনের মৃ’ত্যুদ’ণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। পৃথক দুটি মামলায় অভিযুক্ত এই তিনজনের মধ্যে দেশটির শিয়া সম্প্রদায়ের তরুণ দুই অ্যাক্টিভিস্ট রয়েছেন। শনিবার বাহরাইনের পাবলিক প্রসিকিউটরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, মৃ’ত্যুদ’ণ্ড কার্যকর হওয়া তিনজনের মধ্যে শিয়া সম্প্রদায়ের তরুণ অ্যাক্টিভিস্ট আলী আল-আরব ও আহমেদ আল-মালালি রয়েছেন।

গত বছর স’ন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দেশটির একটি গণ-আদালতে এই দুই তরুণ-সহ ৫৬ জনের বিভিন্ন মেয়াদে সা’জা দেয়া হয়। তখন থেকেই কারাবন্দি ছিলেন তারা। স’ন্ত্রাসী’দের বি’স্ফোরক ও ভারী অ’স্ত্র প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে তারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গণ-আদালতে অভিযুক্ত ১৯ জনকে যা’বজ্জীবন ও ৩৭ জনকে ১৫ বছরের কা’রাদণ্ড দেয়া হয়।

পাবলিক প্রসিকিউটরের ওই বিবৃতিতে অভিযুক্ত ওই তিনজনের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, ইরানভিত্তিক একটি স’ন্ত্রাসী গো’ষ্ঠীর পরিকল্পনায় ২০১৭ সালে অ্যা’স্টল রা’ইফেল ব্যবহার করে পুলিশের এক কর্মকর্তাকে হ’ত্যার ঘটনায় দু’জন জড়িত ছিলেন।

ইরান সমর্থিত শিয়া সম্প্রদায়ের সদস্যরা বাহরাইনে স’ন্ত্রা’সী ক’র্মকা’ণ্ড পরিচালনা করছে অভিযোগ করে আসছে মানামা। তবে তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কৌশলগত দিক থেকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই দ্বীপ দেশে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের অবস্থান রয়েছে। শিয়ারা সংখ্যাগুরু হলেও সুন্নি রাজ পরিবার দেশটির শাসন ক্ষমতায় রয়েছে।

এর আগে, শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা ওই দুই শিয়া তরুণের সাজা স্থগিতের আহ্বান জানায়। এই তিন সংস্থা বলছে, নি’র্যাতনের মাধ্যমে জো’রপূ’র্বক তাদের কাছে থেকে স্বীকারোক্তি নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর