সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের পরিবর্তে আসছে পাকিস্তান !

news-image

ঘরের মাঠে আগামী সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।কিন্তু আইসিসির সদস্যপদ স্থগিত হওয়ায় জিম্বাবুয়ে আসতে পারছে না। সেই কারণে তাদের পরিবর্তে পাকিস্তানকে নিয়ে আসার চিন্তাভাবনায় বিসিবি।

পাকিস্তান আসার প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, জিম্বাবুয়ের পরিবর্তে আরেকটি দলকে আনার চেষ্টা আমরা করব, তবে পাওয়ার সম্ভাবনা কম। যারা তখন ফ্রি থাকবে তাদের আনার চেষ্টা করব।তিনি আরও বলেন, আমরা জিম্বাবুয়েকে ছাড়াই সিরিজ খেলব। তবে তৃতীয় দলটি কারা হবে, এ ব্যাপারটি নিশ্চিত করতে পারেনি বিসিবি। সম্ভাব্য দল হিসেবে পাকিস্তানের নামটিই সবার আগে উঠে আসছে।

এদিকে আইসিসির ফিউচার ট্যুর পোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী সেপ্টেম্বরে প্রায় সবগুলো দলই ব্যস্ত থাকবে।ওই সময়ে আন্তর্জাতিক ম্যাচ থাকবে না কেবল পাকিস্তানের।